• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিএনপির কর্মী সভায় এস এম আলম হোসেনের উদ্যোগে নেতা কর্মীর ঢল

সেপ্টে. 14, 2024

ঢাকার ধামরাই উপজেলায় ইউনিয়ন বিএনপির কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। যাদবপুর, কুশুরা ও বাইশাকান্দা ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সভায় যোগদান করেন। সারাদিন বৃষ্টিপাত হচ্ছে এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে যাদবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি প্রবাসী এস এম আলম হোসেনের ব্যবস্থাপনায় কর্মী সভায় নেতা কর্মীদের ঢল লক্ষ্য করা গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান নবিউল্লাহর সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন আমাদের বিএন পি নেতাকর্মীরা সদ্য বিদায়ী সরকারের হাতে নির্যাতিত নিপিড়ীত হয়েছে। আমাদের এখন সুযোগ হয়েছে কথা বলার, আমাদের সুযোগ হয়েছে এ দেশে নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, তাই আজকে আমরা ইউনিয়ন বিএনপির, যুবদলের নেতাকর্মীদের একত্রিত করেছি। আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা এতো মানুষ উপস্থিত হয়েছেন এর মানে মানুষ বিএনপিকে ভালোবাসে।

তিনি আরোও বলেন, এই ভালোবাসা ধরে রাখতে বর্তমান পরিস্থিতিতে জনগনের পাশে বন্ধু হয়ে কাজ করতে হবে। বিভিন্ন স্থানে ষড়যন্ত্র চলছে মাজার ভাঙ্গা ও শিল্প কারখানা বন্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনার দোসররা যারা এ দেশটাকে ধংস করে গিয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সরাসরি নির্দেশ বিএনপি ও বিএনপি পরিবারের কোন দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাদাবাজি করে কেউ যদি কারোও জমি দখল করতে যায় তাদের প্রতিহত করতে হবে। দেশে আইন আছে প্রচলিত আইনে তাদের সুরাহা করা হবে। মাস্তানি চলবে না বিএনপিতে মাস্তানির কোন জায়গা নাই।

কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিঃ সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বাইশাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, যাদবপুর ইউনিয়ন যুবদল নেতা মাসুদুর রহমান প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments