• শনি. জানু. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ

জানু. 16, 2024

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) পৌরসভার পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকল ১১টায় ধামরাই পৌরসভার আয়োজনে পৌরসভার অন্তর্গত ৭শত ৫০জন হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝো এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।

এসময় শীতবস্ত্র কম্বল পেয়ে অনেকেই বলেন বর্তমান সময়ে শীতের তীব্রতা অনেক বেশি এই সময়ে প্রধানমন্ত্রীর দেয়া একটি কম্বল আমাদের পরিবারের অনেক উপকারে আসবে। কম্বল পেয়ে অনেক আনন্দিত বলেও জানান তারা।

এই সময়ে আরো উপস্থিত ছিলেন,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, কাউন্সিলর শহীদুল্লাহ, কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর মনির হোসেন প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments