• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো আলোকিত ভুবন

জানু. 1, 2021

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:

অসহায় শীতার্তদের হাতে কম্বল পৌঁছে দিলেন আলোকিত ভুবন এর সভাপতি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি। শুক্রবার ৪ টায় ফরিদপুর গোয়ালচামট অনুপ সাহার বাড়িতে তিন শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ ও আর্থিক সহায়তা করেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র অমিতাভ বোস।

৮ নং ওয়ার্ড এর বসবাস করা হতদরিদ্র মানুষ ও কর্মজীবী দরিদ্র, ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

আলোকিত ভুবন এর সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেন, শীতবস্ত্র নিয়ে আমরা চেষ্টা করছি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারা শীতে কষ্ট না পায় এ লক্ষে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments