• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ডেনমার্ক আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি চলছে

আগস্ট 30, 2023
ডেনমার্ক আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তি উপলক্ষে চলছে বর্ণাঢ্য উপযাপনের প্রস্তুতি। আগামী ৯ই সেপ্টেম্বর ডেনমার্ক আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তিতে থাকছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্ষকরী কমিটির এক যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল ও সুন্দর করে তোলার জন্য একটি উদযাপন কমিটি ও আপ্যায়ন কমিটি গঠন করা হয়।
উদযাপন কমিটির আহবায়ক হিসেবে ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ চপল, ও সদস্য সচিব যুগ্ম সাধারন সস্পাদক বোরহান উদ্দিন এবং সদস্য হিসেবে সংগঠনের সহসভাপতি গোলাম কিবরিয়া শামীম, যুগ্ম সাধারন সস্পাদক মোছাদ্দেকুর রহমান রাসেল, যুগ্ম সাধারন সস্পাদক বেলাল হোসেন রুমী, সাংগঠনিক সস্পাদক শামীম খালাসী, সাংগঠনিক সস্পাদক রোমেল মিয়া সোহাগ, আন্তর্জাতিক সস্পাদক  মিজানুর রহমান খাঁন, সাংস্কৃতিক সস্পাদক মো. হুমায়ন কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সস্পাদক আবু সুহাব, দপ্তর সস্পাদক সেলিম হোসাইন, অর্থ সস্পাদক মো.শীপন মুহাম্মদ, আইন বিষয়ক সস্পাদক রকিবুল ইসলাম রকি।
এছাড়াও অনুষ্ঠানকে প্রানবন্ত -সতেজ এবং শক্তি সঞ্চার করতে একটি আপ্যায়ন কমিটি গঠন করা হয়।
আপ্যায়ন কমিটির আহবায়ক সংগঠনের যুগ্ম সাধারন সস্পাদক নাঈম উদ্দিন খান ও প্রচার ও প্রকাশনা সস্পাদক  শরীফুল ইসলামকে সদস্য সচিব এবং সদস্য হিসেবে সাদেকুল ইসলাম খোকন যুগ্ম সাধারন সস্পাদক, মোঃ মামুন, সাংগঠনিক সস্পাদক, এম এ শাহাদত বাবু,উপদপ্তর সস্পাদক, আইয়ুব আলী, শ্রম বিষয়ক সস্পাদক, ইউসুব আহম্মেদ,পরিবেশ বিষয়ক সস্পাদক, সাইফুর রহমান সাঈদ,ধর্ম বিষয়ক সস্পাদক, এরশাদ হোসেন,সমাজ কল্যান সস্পাদক, আনোয়ার হোসেন পলাশ, সমাজ কল্যান সস্পাদক, হামিদ হোসেন রাসেল, কার্ষকরী কমিটির সদস্য, আজিজুল হক, সদস্য কার্ষকরী কমিটি, শিক্ষা বিষয়ক সস্পাদক, সাজ্জাদ হোসেন।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার ও সাধারন সস্পাদক মাহবুবুর রহমান ডেনমার্ক আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধু আর্দশের সকল সৈনিকদের পরিবার সহ ও প্রগতিশীল ব্যক্তিদের অনুষ্ঠানে উপস্হিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানান।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments