• বৃহস্পতি. এপ্রিল ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেনের মৃত্যুতে সংসদ উপনেতার শোক প্রকাশ।

জুলাই 10, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন মৃধার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবু।

লোকমান হোসেন মৃধা আজ ( ১০ জুলাই) ১১ টা ৩০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় সংসদ উপনেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments