• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জামায়াতে ইসলামীর উদ্যোগে সালথার গট্টিতে সড়ক মেরামত

সেপ্টে. 20, 2025

মনির মোল্যা, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত করা হয়েছে। (২০ সেপ্টেম্বর) শনিবার সকালে জামায়াতে ইসলামী গট্টি ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে সেচ্ছাসেবকদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করা হয়।

গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে মেইন রাস্তা থেকে পিয়াজ হাটা যাতায়াতের সড়কের সংযোগ স্থলে মাটি ভেঙ্গে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরী হয়েছিলো যার কারনে দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পিয়াজ বাজার যাতায়াত করণের গাড়ি চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছিলো। বাজারের পিয়াজ ব্যাবসায়ী পিয়াজ বিক্রেতাগন ও এলাকার কৃষকদের দাবী উঠেছিলো সড়কটি মেরামতের। গণমানুষের দাবীর প্রেক্ষিতে গট্টি ইউনিয়নের স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার নায়েবে আমির আজিজুর রহমান মজনু, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তোফাজ্জেল হোসেন, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, সালথা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহাদী হাসান, গট্টি ইউপি ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বাহারুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, জামায়াত নেতা ওয়ালিউজ্জামন প্রমুখ।

২০ সেপ্টেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments