• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

ফেব্রু. 5, 2023

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২২ (এজিএম-২০২২) ও পুনর্মিলনী গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি, ২০২৩) গাজীপুরের শ্রীপুরে অবস্থিত অ্যামাজিং রিসোর্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যালামনাই এ্যাসোসিয়েশন সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিআইবি) মো. আনিছুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (রোমান)।
সভায় ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংক-এর এসএভিপি জনাব শফিকুল ইসলাম। এ সময় অ্যাসোসিয়েশনের পুনর্গঠিত ও পরিমার্জিত গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। তাছাড়াও কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যপ্রণালী উপস্থাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এর পাশাপাশি অ্যাসোসিয়েশনের ধারাবাহিক স্মরণিকা অভিসৃতি-১ এর মোড়ক উন্মোচন করেন আগত অতিথিরা।

অ্যাসোসিয়েশনের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেক্রেটারি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মো. ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সভায় অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম জনাব মো. নুরুজ্জামান; প্রথম আহবায়ক জাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার ধর; জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন; বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব এ কে এম ফজলুল হক মিয়া; বাংলাদেশ ব্যাংক-এর আরেক নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব মো. মেজবাউল হক; অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও কন্টেসা’র ম্যানেজিং ডিরেক্টর জনাব লুৎফর রহমান; অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব তসলিম চৌধুরী; জাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান; পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির; অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ব্যাংক এশিয়া লিঃ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান; সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ-এর আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এজিএম পরবর্তী অ্যালামনাইদের পরিবারের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিসংখ্যান পরিবারের মিলনমেলায় রূপ নেয়। অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যরা নানানরকম খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এ অনুষ্ঠানকে পরিপূর্ণতা দিতে শিশুদের অংশগ্রহণ ছিল মনোমুগ্ধকর। সকলের জন্য মজার মজার খেলা সহ র‍্যাফেল-ড্র পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আপাসেন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর জনাব শাহ আল মাসুদ রানা।

উল্লেখ্য ১৯৮৯ সালে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
গত বছর জাবির সবচেয়ে পুরাতন এই বিভাগ তাদের ৫০ বছর পূর্তি উদযাপনের মাধ্যমে অ্যালামনাইদের আরও সুসংগঠিত করতে সক্ষম হয়েছে।

নবীন শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিষয়কে আরও বেশি যুগোপযোগী করতে বিভিন্ন সেমিনারের আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, প্রবীণ-নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মানবকল্যাণ ও সেবাধর্মী কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments