• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জন‌নেত্রী শেখ হা‌সিনার আগম‌নে স্পেন আওয়ামী লী‌গের প্রস্তু‌তি

নভে. 26, 2019

প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ২৫) অংশ নিতে ১ ডিসেম্বর স্পেন সফরে আসবেন। তার আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অয়োজন করেছে স্পেন আওয়ামীলীগ। এসময় মাদ্রিদে ঢাকা ক্যাফে রেস্টুরেন্টে বিপুল সংখক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্পেন আওয়ামী লীগের সভাপতি এ এস আই রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিজভি আলমের সঞ্চলনায় বক্তারা বলেন, আওয়ামী লীগের এক মিলন মেলা হবে ১ডিসেম্বর বিশ্ব জলবায়ু সম্মেলনে  আমাদের বিশ্ব নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা মাদ্রিদে আসবেন। সে উপলক্ষে  মাদ্রিদ হবে ইউরোপ আওয়ামী পরিবারের মিলন মেলাকে স্বরনীয় করে রাখতে চাই। তার জন্য দরকার সকলের সহযোগিতা।

স্পেন  আওয়ামী লীগের সভাপতি এ এস এই আর এস রবিন বলেন, এই মহামিলন মেলায় সকলে উৎসবমুখর পরিবেশের যোগদান করবেন কিন্তু মনে রাখতে হবে সেদিনের ৭১’র পরাজিত কালো ছায়া জামাত বিএনপি সুযোগের অপেক্ষায় আছে  প্রবাসে দেশের সুনাম নষ্ট করতে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি হুশিয়ারী দিয়ে বলেন, দেশের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে, কেউ সমস্যা সৃষ্টি করতে চাইলে তাদেরকে ছাড় দেয়া হবে না।

আলোচনায় সভায় অংশ নেন স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা, বদরুল মাস্টার, একরামুজ্জামান কিরণ, দবির তালুকদার, আখতসরুজ্জামান, এফ এম ফারুক পাভেল, আজম কাল, আইয়ুব আলী, শ্যামল তালুকদার, তাপস দেবনাথ, জাহিদুল আলম দিদার, জানে আলম, রফিক খান, তোতা কাজী ও ছাত্রলীগ নেতা হানিফ নিয়াজী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্পেন আওয়ামী লীগের করণীয় ও ভূমিকা রয়েছে। এদিকে আনন্দ জোয়ারে ভাসলেও অন্য দিকে স্বাধীনতা ও দেশ বিরোধীরা ওৎ পেতে আছে, তাদেরকে প্রতিহত করতে হবে এবং সর্বদা সকলকে সর্তক থাকতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments