• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

“জন্মদিন শুভেচ্ছায় সিক্ত” কামরুল হাসান আজাদ

ডিসে. 29, 2021


জন্মদিন শুভেচ্ছায় সিক্ত কামরুল হাসান আজাদ

“বাদল হোসাইন সখীপুর”
পৃথিবীতে কম সংখ্যক মানুষই আছেন,তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ কামরুল হাসান আজাদ।

মঙ্গলবার (২৮ডিসেম্বর) কামরুল হাসান আজাদ এর জন্মদিন।তিনি সখীপুর পৌরসভার ৩বারের মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ মহোদয়ের ছেলে।সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক। তিনি
নিজ গ্রাম গড় গোবিন্দপুর সহ সখীপুরের আনাচে-কানাচে নিয়মিত পদচারন করেন, যার কারনে সখীপুরের জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সবাই কামরুল হাসান আজাদ কে ভালবাসেন এবং শ্রদ্ধা করেন। তাই তার জন্মদিন সবাই মনে রেখেছেন। তাই অধিকাংশ লোকই কামরুল হাসন আজাদ কে সব সময় তাদের একজন অভিভাবক মনে করেন। শুধু সংগঠন নয়, ব্যাক্তিগত জীবনেও তিনি সবার পাশেই আছেন এবং এভাবেই থাকবেন সারাজীবন।

ছোটকাল থেকে পিতার বঙ্গবন্ধু প্রীতি দেখে দেখেই মূলত আওয়ামী লীগের প্রতি অনুরাগী হয়ে উঠা। ছাত্র জীবনেই রাজনীতির মাঠে খুব অল্প সময়েই তিনি বেশ নাম কামিয়ে নেন। সাংগঠনিক দক্ষতায় তৃণমূল্যের রাজনীতিতে ব্যাপক জনপ্রিয়ও তিনি।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই মোবাইল ফোন কিংবা ফেইসবুক দুটোতেই শুধুই জন্মদিনের শুভেচ্ছা। আর তার বাসা? সে তো জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের দখলে। পৌর শহরের বিভিন্ন সংগঠন কামরুল হাসানের কেক কাটা নিয়ে ব্যস্ত ছিলো। যেন ঈদের মিলনমেলা। আসলেই তো ঈদ। কারন বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের কাছে কামরুল হাসান আজাদ এর জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতিবছরে মাত্র একবার।

তাঁর শুভাকাঙ্খীদের যত শুভেচ্ছাবাণী ফেসবুকে পোস্ট করা হচ্ছে,তার কিছু সংগৃহীত অংশ এখানে তুলে ধরা হলো:

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments