
ষ্টাফ রিপোর্টার:
ফরিদপুর শহরের তরুণ সমাজ সেবক ও ব্যাবসায়ী গাজী সোহাগের জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
(২৯) জুন রবিবার রাতে ফরিদপুর শহরের খাবাসপুর এলাকায় অবস্থিত স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টে জমকালো আয়োজনে কেক কেটে পালন করা হয় গাজী সোহাগের জন্মদিন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনান, ভিপি গিয়াস, স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আতিক হাসান, সমাজ সেবক ইকবাল মাহমুদসহ গাজী সোহাগের বহু শুভাকাঙ্ক্ষীগন উপস্থিত ছিলেন।
২৯ জুন ২০২৫
