চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে বন্যা মোকাবেলায় প্রাশাসনের ভূমিকার প্রেস ব্রিফিং করেছেন সহকানী কমিশনার(ভূমি) ইমদাদুল হক তালুকদার। শুক্রবার রাত ১০ টার দিকে তার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বিভিন্ন বন্যা মোকাবেলায় কার্যক্রম সম্পর্কে বর্ননা দেন তিনি।
তিনি জানান গত কয়েক দিনে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন সড়ক ও বেড়ীবাধ ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে সদর ইউনিয়নের জাকেরের সুরা হতে ম্যাজিট্রেট বাড়ী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বন্যার পানি সড়ক অতিক্রম করছে। এছাড়া খালশী ডাঙ্গী গ্রামের তোতা হাজীর বাড়ীর নিকটে রাস্তা দেবে গিয়ে ঝুকির সৃষ্টি হয়েছে। প্রশাসন তা মেরামতের ব্যাবস্থা করেছে। সে সাথে ঐ দুই সড়কে ভাড়ী যানবাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।
বালিয়া ডাঙ্গী ও ফাজেলখার ডাঙ্গী গ্রামের বেড়ীবাধের বিভিন্ন অংশে সমস্যা সৃষ্টি হয়েছে। সেখানে পাউবো এবং উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে।
সাংবাদিকদের তিনি আরও জানান বন্যার্তদের জন্য হরিরামপুর ২টি গাজিরটেকে ২ টি,সদরে ২ ও চরঝাউকান্দায় একটি মোট ৭ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।এখানে আশ্রয় গ্রহন কারীদের প্রাশাসনের পক্ষ হতে খাবারের ব্যবস্থা করা হবে।
আইন ও শৃঙ্খলা নিরপত্তার ব্যাপারে চরভদ্রাসনে থানার একটি হটলাইন নম্বর প্রকাশ করেন। মোবাইল নম্বর হলে ০১৮৬৫০০৭৭১১ ।
এছাড়া বন্যা পরিস্থিতি পযবেক্ষনের জন্য জেলা প্রশাসন হতে দুজন ম্যাজিট্রেট সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কাজ করে যাচ্ছে।এছাড়া যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে সাংবাদিকদের অবহিত করেন তিনি।
