• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন- শামা ওবায়েদ

জানু. 9, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর- ২আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না করতে তাহলে সকল অর্জন আমাদের বৃথা যাবে। গত বছর যে জুলাই অভ্যুত্থানে আমাদের এত ভাইদের, এত বোনদের রক্ত ঝরেছে, ১৭ বছরে যে রক্ত ঝরেছে, গুম-খুন হয়েছে, আমাদের আবু সাঈদ, মুগ্ধদের প্রাণ গিয়েছে, কদিন আগে আমাদের দেশ প্রেমিক মানুষ হাদির মৃত্যু হয়েছে এই সকল মৃত্যু, এ সকল রক্ত সবই বৃথা যাবে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে। সেই কারণে আগামী দিনে কোন দল ক্ষমতায় আসবে সে সিদ্ধান্তটা আমাদের সবাইকে সঠিকভাবে নিতে হবে। আমি সকলকে অনুরোধ জানাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ‌দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মত নেত্রী বাংলাদেশ আর আসবেনা। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ কখনো তাকে ভুলবে না। তিনি চিরদিন বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

(৭ই জানুয়ারি) শুক্রবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতব বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুববর, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা।

দোয়া মাহফিলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়।

৯ জানুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments