• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সালথায় ইফতার ও দোয়া মাহফিল

মার্চ 9, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বাদ আসর উপজেলার গট্টি ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বড়লক্ষণদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বরের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মাষ্টার, বিএনপি নেতা ডাক্তার শাহ্ আলম, ডাক্তার মজনু, যুবদল নেতা কালাম মাতুব্বর, নূর আলম, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী খান প্রমুখ।

০৯ মার্চ ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments