
রাজিউল হাসান পলাশ: জন্মদিন থেকে গায়ে হলুদ কিংবা মুখে ভাত আবার দম্পতিদের বিবাহ বার্ষিকী অথবা প্রিয়জনের সাথে দেখা হওয়ার প্রথম দিনটি স্মরণ করতে প্রায় সব অনুষ্ঠানেই কেকের প্রচলন এখন ব্যাপক। সেই প্রিয় কেকটি যদি চকোলেট ফ্লেভারের হয় তাহলেতো কথাই নেই। চকলেট ভালবাসে না এমন কাউকে হয়তো খুবই কমই পাওয়া যাবে। শুধু চকোলেট নয় বিভিন্নরকম ফলের ফ্লেভারে নানা আকৃতির উন্নতমানের কেক সাভারেই মিলবে ক্যাফে মেট্রোতে।
ভারতীয় তরুণ ফুড আর্টিস্ট (শেফ) সুপ্রিয় পালের হাত ধরে এখানে তৈরি হয় বিভিন্ন স্বাদে বাহারি ধরনের কেক। যে উদ্যোগ সাভারে ভোজনরসিকদের কাছেও তুলে দিয়েছে কেক আর চকলেটের নতুন স্বাদ আর বৈচিত্র্য।
ক্যাফে মেট্রোর মালিক আশরাফুজ্জামান ছিলেন একজন মেরিন ইঞ্জিনিয়ার, খাবার তৈরির প্রতি ভালবাসা থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে সেখান থেকে নামী-দামি ফাস্টফুড শপে কাজের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে সাভারে গড়ে তুলেছেন তাঁর স্বপ্ন আর ভালবাসার ‘ক্যাফে মেট্রো’।

সাশ্রয়ী দাম। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে সাভারবাসীর নজর কাড়তে খুব বেশি সময় লাগেনি সেই মেরিন ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামানের।
স্বাদে ভরপুর চকলেট কেক, চকলেট চিপস কুকিজ, পিউর চকলেট ব্রাউনি, বাটার্স স্কচ কেক, মোল্ডেড চকলেট উইথ ফিলিংস, তৈরি হয় মজাদার চিকেন পাই, চিলি চিকেন রোল, সসেজ রোল, পিজা, ক্রুসান রোল, চিকেন, ভেজিটেবল পেটিস। রয়েছে তন্দুরি চিকেন, কাবাবের হরেক রকম আইটেমও। আরও আছে চিকেন টিক্কা, তাকদি কাবাব, শিক কাবাব ও শাসলিক। পাওয়া যায় স্পেশাল লাচ্ছি, ফ্রেস হোম স্টাইল পিজা, ফ্যাট ফ্রি কেক, ডায়াবেটিস ব্রেডসহ নানা পদের বাহারি সুস্বাদু আর স্বাস্থ্যকর ও লোভনীয় সব খাবার। 
আশরাফুজ্জামান সময়নিউজকে জানান, ভোজনরসিকদের মুখে বৈচিত্র্যময় নতুন স্বাদের খাবার তুলে দিতেই প্রতিনিয়ত ব্যস্ত থাকেন তিনি। ফাস্টফুড বলতে স্বাস্থ্যসচেতন মানুষের মাঝে এক ধরনের ভীতি রয়েছে। সেটি কাটিয়ে কোন খাবারটা বরং স্বাস্থ্যের জন্যে ভালো তা নিয়েই কাজ করেন তিনি।আর সেই চিন্তা-চেতনা থেকেই নতুন নতুন খাবার নিয়ে হাজির হন নিজের রেস্টুরেন্টে। এর অংশ হিসেবে চকলেটের স্বাদে নতুন নতুন কেক ও খাবারের আইটেম উপহার দিচ্ছেন ভোজনরসিকদের। 
পার্টি, জন্মদিন ছাড়াও সভা-সেমিনারে খাবার সরবরাহ করা হয় ক্যাফে মেট্রো হতে। সাভার থানা স্ট্যান্ড নেমে মুক্তিযোদ্ধা আবুল কাসেম সন্দ্বীপ সড়কে মহিলা কলেজ থেকে একটু সামনে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি অবস্থিয় এই ক্যাফে মেট্রো। এটি ছাড়াও এই সড়কে একটি ও সাভার ব্যাংক কলোনিতে একটি শাখা রয়েছে বলে জানান আশরাফুজ্জামান।
