• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সর্তক হোন: এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন

মার্চ 15, 2020

ইউরোপের জননন্দিত চ্যানেল এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন করোনা ভাইরাস থেকে সকলকে আতঙ্কিত না হয়ে, সর্তক থাকার অনুরোধ জানিয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের খোঁজ খবর নেয়ার সময় বলেন, করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ করে কমিউনিটির সকলকে সচেতন হবে। আর এই সচেতনা বৃদ্ধিতে জনপ্রিয় চ্যানেল এনটিভি অনেক আগে থেকেই কাজ করে আসছে, আগামীতেও তা অব্যাহত রেখে কমিউনিটির পাশে থাকবে।

তিনি জানান, ইউরোপের বিভিন্ন দেশে Coronavirus (COVID-19) এ অনেকে আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে নিজেকে সুরক্ষা করে প্রত্যেক প্রতিনিধি, কমিউনিটি এবং প্রবাসীদের আতঙ্কিত না করে, সচেতনা বৃদ্ধিতে কাজ করবে। এছাড়াও বিভ্রান্ত ও অপপ্রচার রোধে সঠিক তথ্য নিয়ে বিস্তারিত তুলে ধরতে হবে।

এসময় সাবরিনা হোসাইন, ইতালিসহ ইউরোপের যেকোন দেশে প্রতিনিধিদের কোন সমস্যা হলে তাদের দ্রুত জানাতে অনরোধ করেন এবং যেকোন সমস্যার সমাধানে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments