• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনা পরিস্থিতিতে নিজের শেষ সম্বল বিলিয়ে দিলেন- দিনমজুর সিরাজুল

এপ্রিল 24, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মহামারি করোনায় থমকে গেছে জীবনযাত্রা, চুপ হয়ে গেছে গোটা পৃথিবী। বাংলাদেশ ও তার ব্যাতিক্রম নয়, আচল হয়ে পড়েছে কর্মহীন মানুষ,অসচ্ছলতার বেড়াজালে মানুষ যখন প্রায় দিশেহারা ঠিক তখনি নিজের শেষ সম্বল টুকু বিক্রি করে মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে দিনমজুর সিরাজুল (২৩)। এমননি একটি ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামে। সিরাজুল ঐ গ্রামের মৃত হাচেন মাতুব্বরের ছেলে। ব্যাক্তি জীবনে তিনি দিনমুজুরের কাজ করেন, এখনো বিবাহিত জীবনে পা রাখেননি। দিন আনে দিন খায়, এ ভাবেই চলছে তার জিবন জাত্রা। বিশ্বের এই করোনা সংকটময় সময়ে অসচ্ছলতার হাতছানিতে ও বাদ পড়েনি তার পরিবার। এই সংকটময় সময়ে মানুষের আহাজারি দেখে সরল-সহজ সিরজুল আবেগ প্রবন হয়ে পৈত্রিক সূত্রে পাওয়া ৩ শতাংশ জমি বিক্রি করে তেত্রিশ হাজার টাকার সম্পূর্ণ চাউল কিনে আনেন অসহায়দের মাঝে বিলিয়ে দিতে।

এমন খবর পেয়ে আমরা কয়েকজন সংবাদ কর্মী ছুটে যাই সিরাজুলের নিকট তার এই আবেগ প্রবন কাজের বিষয়ে জানতে চাইলে সিরাজুল বলেন, দেখেন আমি গরিব কিন্তু হাত পেতে কারো কাছে কিছু চাইতে পারি না। ঠিক তেমনি সমাজে অনেক মধ্যবৃত্ত পরিবার আছে না খেয়ে দিন কাটাচ্ছে গোপনে তাদের পাশে দাড়াবার কেউ নেই, তারা যেমন অনেকে গোপনে না খেয়ে দিন কাটাচ্ছে। তাই তাদের পাশে দাঁড়াতে এ আমি একাজ করেছি। সিরাজুল আরো বলেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন যার যা আছে তাই তাই দিয়ে মানুষকে সহোযোগিতা করতে হবে। তার কথা শুনেই আমি এমন সিদ্ধান্ত নেই।

এ বিষয়ে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সঙ্গে মুঠোফনে কথা হলে- সিরাজুলের এই মহতি উদ্যেগ কে স্বাগত জানিয়ে বলেন, সমাজে এখনো এ ধরনেন ভালো লোক আছে বলেই মানবতা আজো বেচে আছে। তবে করোরি নিজের সব শেষ করে অন্যর উপকার করা উচিত নয়। নিজে ভালো থেকে আরেক জনকে সহায়তা করুন। যাতে পরে আপনাকে আবার কারো কাছে হাত পাততে না হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments