
রাজিউল হাসান পলাশঃ মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি মানুষকে করোনা থেকে দূরে রাখতে জনসচেতনতা মূলক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে আলেম ওলামাগণ। এছাড়াও করোনায় মৃতদের দাফণ কার্যেও অংশগ্রহণ করছে আলেম সমাজ। আলেম সমাজের এমন সাহসিকতা আমাদের সকলের জন্য অনুসরণীয়। ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন ঢাকা জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বেনজীর আহমদ।
তিনি আলেমদের উদ্দেশ্যে বলেন, আগামীতেও আপনাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য বার্তা পৌছে দিতে হবে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে আজ বুধবার দুপুরে ধামরাই উপজেলা মিলনায়তন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন ধামরাই শাখার আয়োজনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির বলেন, করোনা পরিস্থিতি শুরু হতে পৌরসভার সকল ইমামদের সাথে নিয়ে পৌর কর্তৃপক্ষ করোনা সচেতনতায় কাজ করেছে। ইমামদের কথা সাধারণ মানুষ নির্দ্বিধায় পালণ করে তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইমামদের ভূমিকা ব্যাপক।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ প্রকল্প পরিচালক মোস্তাফিজ রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, যুবলীগ নেতা কামরুল ইসলাম।
সভা শেষে মহামারী করোনাভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তি, দেশের সমৃদ্ধি কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করা হয়।
