
মনির মোল্যা, স্টাফ রিপোর্টার:
আর স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ ও সফল অভিভাবক সমাবেশ ও মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র সূরা ফাতিহা পাঠের মাধ্যমে, যার মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন এ আর স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মো: আব্দুর রাজ্জাক ( সাবেক পরিচালক (অব.) যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ), যিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠান এর মূল লক্ষ্য, আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান এর নির্বাহী পরিচালক জনাব নাইমুল রাজ্জাক , যিনি সার্বিক উন্নয়ন ও অভিভাবকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।সার্বিক আয়োজন ও সভাপতিত্বে ছিলেন প্রতিষ্ঠান এর
সম্মানিত প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান টিটো, যিনি প্রতিষ্ঠান এর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠান সম্পর্কে তাঁদের অভিমত এবং মূল্যবান পরামর্শ প্রদান করেন। তাঁদের উতসাহ ও মতামত শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর এবং যুগোপযোগী করে তুলবে এ আর স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ এর মতামত।
এই সুন্দর আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকল শিক্ষকমণ্ডলী, কর্মচারী এবং সম্মানিত অভিভাবকদের, যাঁরা তাঁদের সময় দিয়ে উদ্যোগকে অর্থবহ করেছেন তাদের ধন্যবাদ জানান, জনাব আসাদুজ্জামান টিটো।
সমাবেশ শেষে সকল অতিথি ও অভিভাবকদের জন্য আপ্যায়ন এর মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়।অভিভাবক ও শিক্ষকদের মধ্যে এই মেলবন্ধনই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের অন্যতম চাবিকাঠি।
