• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইনকে ফ্রিডম অফ দি সিটি অব লন্ডন সম্মাননা প্রদান

সেপ্টে. 24, 2019

বৃটিশ বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় এনটিভি ইউরোপের সিইও ও বিশিষ্ট ব্যবসায়ী সাবরিনা হুসাইনকে ফ্রিডম অফ দি সিটি অফ লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা প্রদান করা হয়েছে।

শামিউল ইসলাম চয়ন: মঙ্গলবার লন্ডনের গিল্ড হলের চেম্বারলিণস কোর্ট রুমে এক অনারম্বর অনুষ্টানের মাধ্যমে তাকে এ সম্মানে প্রদান করা হয়। এসময় অনুষ্টানে সাবরিনা হুসাইন কে ফ্রিম্যানশীপ শপথ বাক্য পাঠ করানো হয়।

এসময় কমিউনিটির বিভিন্ন সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ফ্রিডম অফ দি সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা পাবার পর সাবরিনা হোসাইন জানান, এ দিনটি তার জীবনের অনত্যম সেরা একটি দিন। তিনি বলেন,এ সম্মাননা শুধু তার নয় এ সম্মান গোটা বাংলাদেশীদের। সাবরিনা হোসাইন যোগ করে আরও বলেন,কাজ করার ক্ষেত্রে যেকোন ধরনের সম্মান একটি বড় ধরনের অনুপ্রেরনা হয়ে কাজ করে। আগামী দিনে আরও ভালো ভালো প্রজেক্ট করতে ফ্রিডম অফ দি সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা তার জন্য একটি অনেক বড় টনিক হিসেবে কাজ করবে বলে মত দেন তিনি। ধারনা করা হয়, ১২৩৭ সাল থেকে ফ্রিডম অফ দি সিটি অফ লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা চালু করা হয়েছিল। স¦ স্ব ক্ষেত্রে সফলতম ব্যক্তিত্বরা এ সম্মননা লাভ করেছে। এছারাও বিভিন্ন সময়ে হনারারী ফ্রিডম অফ দি সিটি অফ লন্ডন সম্মাননা লাভ করেছেণ সব নামি দামী ব্যক্তিত্বরা এদের মধ্যে অন্যতম ডিউক অফ ক্যামব্রিজ প্রিন্স জর্জ ১৮৫৭ সালে এ সম্মান লাভ করেণ। এছারাও সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসেন ম্যান্ডেলা,বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল,বেনজামিন ডিস্রাইয়েলি,মার্গারেট থ্যাচার,বৃটেনের রাজপরিবারের সদস্য প্রিন্সেস ডায়ানা, ফ্লোরেন্স নাইটেঙ্ঘেল, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমট খল সহ অনেকে।

এছারাও প্রথম নারী হিসে্েব ১৮৭২ সালে হনারারী ফ্রিডম লাভ করেন প্রথম ব্যারোনেস এঞ্জেলা বার্ডেট কঁটস। অপরদিকে বর্তমানে যুক্তরাজ্যর পার্লামেন্টের স্পিকার জন বারকো,ুুুবৃটিশ চ্যান্সেলর সাজিদ জাভিদ,চার্লস টানক এমপি,ইংলিশ ক্রিকেটার আলিস্টার কুক, ইংলিশ এক্টর এডি রেডমেইন,ডেমিয়েণ লুইস,স্টিফেন ফ্রাই,ইয়ান মেককেলেণ, মাইক্রোসফটের প্রতিষ্টাতা বিল গেটস সহ অনেক । বৃটিশ কুটনৈতিক রাজনৈতিক, সংগীতশিল্পী, অভিনেতা সহ বিভিন্ন ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে ফ্রিডম অফ দি সিটি অফ লন্ডন সম্মাননা লাভ করেছেণ।

এদিকে দীর্ঘদিন থেকে বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সাথে স্বক্ষতা গড়ে তুলেছেণ সিলেটের গর্ব সাবরিনা হুসাইন। এনটিভি ইউরোপের মাধ্যমে বৃটিশ বাংলাদেশী কমিউনিটিকে সেবার দেওয়ার পাশাপাশি ভারত,পাকিস্তানী সহ অন্যান্য কমিউনিটিতেও পদচারনা রয়েছে নারী এই উদ্যেক্তার। ২০১২ সাল থেকে লন্ডনে এনটিভি ইউরোপের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই তিনি সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করার পাশাপাশি চ্যারিটি সংগঠণগুলোকে সমর্থন করে আসছেণ সাবরিনা হোসইন। শুধু তাই নয় কমিউনিটির মেধাবী নারীদের কে সামনে নিয়ে নিয়ে আসতে নানা সময়ে নিয়েছেণ বিভিন্ন উদ্যেগ।

এছারাও বৃটেনে বসবাসরত সাউথ এশিয়ার সফলতম ব্যবসায়ীদের সম্মাননা জানাতে সাবরিনা হোসাইন আয়োজন করেন বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকোগনিশন সিরিমিনি। পাশাপাশি লন্ডন সহ ইউরোপের বিভিন্ন শহরে তারই উদ্যেগে গত ৫ বছর ধরে মাঠে গড়িয়েছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টূর্ণামেন্ট। নানা সময়ে ব্যতিক্রমী সকল অনুষ্টান আয়োজন করে সকল মহল থেকেই প্রশংসিত হয়েছেণ মহিয়ুসী এই নারী । আগামী দিন গুলোতে সাবরিনা হুসাইন বৃটেনের বাংলাদেশী কমিউনিটিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করছেন সকলের।

বাক্য অনুষ্টানে বৃটিশ বাংলাদেশী কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, বিসিএ এর সাবেক সভপতি কামাল ইয়াকুব, সাবেক সাধারন সম্পাদক অলি খান, বিসিএ এর বর্তমান সভাপতি শাহ মুনিম,সাধারন মিঠু চৌধুরী, এফওবিসি সভাপতি ইয়াওর খান, বিবিসিসি আই এর সাবেক সভাপতি শাহগির বকত ফারুক, প্রাইড অফ এশিয়ার কর্নধার ওয়াজেদ হাসান, সেলিম , ক্ষমতাসীণ কনজারবেটিভ পার্টির সিনিয়ির কমিউনিটি এডভাইজার এ্যাশ চৌধুরী, সিটি অফ লন্ডনের কাউন্সিল মেম্বার মনসুর আলী সহ এনটিভি ইউরোপ পরিবার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments