• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

উদয়ন উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় সাংসদ কে সংবর্ধনা

জুলাই 30, 2022

উদয়ন উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় সাংসদ কে সংবর্ধনা

বাদল হোসাইন সখীপুর:- টাঙ্গাইলের সখীপুরে টাংগাইল ০৮ আসনের (সখীপুর- বাসাইল) মাননীয় জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলামকে এমপি কে গণসংবর্ধনা দেওয়া হয়। উদয়ন উচ্চ বিদ্যালয় গড়গোবিন্দপুর মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত হওয়ায় এই গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ জুলাই) উদয়ন উচ্চ বিদ্যালয় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার,কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ হোসেন, সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রী বৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ সহ এলাকাবাসী। অনুষ্ঠান শেষে বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পীবৃন্দ কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments