• বুধ. জানু. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিয়ান পার্লামেন্ট কক্ষে ইমিগ্রেশন বিষয়ক আলোচনা

মে 10, 2025
Oplus_131072

ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা।

আলোচনায় উঠে আসে, ইতালিতে ভুক্তভোগী বাংলাদেশিদের কথা ও দেশে অবস্থানরত ইতালি প্রত্যাশীদের ভোগান্তি।

বৈধ পথে ইতালি এসেও অনিয়মিত হওয়া এবং স্টে পারমিট, কমিশন সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয় এই সেমিনারে।

এ সময় ইতালির স্বনামধন্য ইমিগ্রেশন বিষয়ক অ্যাডভোকেট ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। বাংলাদেশীদের কথা তুলে ধরেন সার্ভিস ইতালির কর্ণধার মোহাম্মদ মনির।

ইমিগ্রেশন বিষয়ক এই আলোচনার বিষয়বস্তু উত্থাপিত করা হবে উচ্চ পর্যায়ে। বিদেশীদের ইমিগ্রেশন বিষয়ে সুষ্ঠু সমাধান এবং সুবিধা বৃদ্ধিতে এই আলোচনা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments