• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল

এপ্রিল 18, 2022

জালালাবাদ এসোসিয়েশন ইতালির উদ্যোগে ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী রোমের সংগঠনের নবনির্বাচিত সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন টিএমসি মসজিদের খতিব মুফতি হুমায়ুন রশীদ রাজি।

এসময় সংগঠনের সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, প্রধান উপদেষ্টা এমডি আব্দুল ওয়াদুদ ও উপদেষ্টা এমডি মজির উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইতালিস্থ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সিলেট বিভাগের বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসীরা।

ইফতার পূর্বে দোয়া মাহফিলে প্রবাসী ও দেশবাসী সহ সারা বিশ্বের শান্তির জন্য মোনাজাত করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments