• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইউরো বাংলা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সেপ্টে. 2, 2019

জহিরুল ইসলাম গ্রীস প্রতিনিধিঃ ইউরো-বাংলা প্রেসক্লাব ইন গ্রিসের কার্যকরী পরিষদের সাধারণ সভা সোমবার রাত ১২.৩০ মিনিট এর সময় গ্রীসের রাজধানী এথেন্সে আকারনোনের মিয়াজি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণের আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ইউরো বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসির পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির সরদার, যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল হক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার সরকার, পাঠাগার বিষয়ক সম্পাদক জাবের আহমেদ।

সভাপতির বক্তব্যে তাইজুল ইসলাম বলেন ইউরো-বাংলা প্রেসক্লাব পেইজের নোটিশের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করেছেন ইউরো-বাংলা প্রেসক্লাবকে কতটুকু ভালোবাসেন।

গতবছর প্রবাসীদের প্রাপ্তির প্রত্যাশা আমাদের করণীয় বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। সেমিনারের মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগে ১৫টি দাবী উপস্থাপন করেছিলাম বর্তমানে প্রায় প্রতিটি দাবীর প্রতি সরকার আন্তরিক থেকে কাজ করে যাচ্ছে। এইজন্য গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো:জসীম উদ্দিন এনডিসি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন। এ বছর আমরা এমন কিছু করে দেখাতে চাই যাতে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আন্তর্জাতিক মহলে প্রশংসা পাওয়ার মতো কর্মসূচী হয়। সাধারণ সভা থেকে ভারত সরকার কর্তৃক মোদি প্রশাসন দ্বারা কাশ্মীরের নিরীহ নারী ও শিশুসহ মুসলমানদের উপর অমানবিক অত্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।পরিশেষে সকলের সুস্থা ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments