• শুক্র. জানু. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইউনাইটেড নেশনস‘র সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

অক্টো. 7, 2024

সর্ব ইউরোপীয় ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে জেনেভা‘র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক সদরদপ্তর ‘ইউনাইটেড নেশনস‘ এর সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে শেখ হাসিনাকে পুনর্বহাল করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য জেনেভাতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্ব ইউরোপীয় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সভাপতি ও ৫বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাদিউল ইসলাম হাদী, বাবু ঢালী, সাংগঠনিক সম্পাদক নুরল ইসলাম মাদবর, আব্দুল জলিল, রোম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মাহমুদ রফিক, নিত্তনো আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীদ, সিনিয়র সহ- সভাপতি সজিব সহ অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments