• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আলোকিত যাদবপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জানু. 24, 2025

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে আলোকিত যাদবপুর এর উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়ছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে যাদবপুর ভূবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও আলোকিত যাদবপুর সংগঠনের উদ্যোক্তা ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের সার্বিক সহায়তায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলোকিত যাদবপুর সংগঠনের সভাপতি এস.এম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক আওলাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এস.এম আলম বলেন, আলোকিত যাদবপুর একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা সবসময় চেষ্টা করি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে।

এসময় আরও উপস্থিত ছিলেন আলোকিত যাদবপুর এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এরশাদ ও আলোকিত যাদবপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদর রহমান পাপন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments