
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী বলেছেন, আমরা প্রত্যেকেই ইসলামের সৈন্য। দল বেদলসহ আমরা সবাই ইসলামের সৈন্য। আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে কবরে যাইতে চাই। এতদিন পারি নাই এবার সুযোগ আসছে এই সুযোগের সদ্ব্যবহার আমরা করব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহপাক আমাদের সবাই কে এই সুযোগের সদ্ব্যবহার করে যত রকমের অন্যায় অত্যাচার দুরাচার ঘুষ সুদ এবং চাঁদাবাজি সব কিছু কে আমরা বিদায় দিয়ে হককে প্রতিষ্ঠিত করতে পারি। আর ন্যায় নীতিকে প্রতিষ্ঠিত করতে পারি সেই তৌফিক আল্লাহপাক আমাদের দান করেন আমিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি ভোটের গায়ে হাত দিতে চায় তার হাতের কব্জি কেটে দেয়া হবে। আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী হতে চাই।
ফরিদপুর-২ আসনের ইসলামী ও সমমনা ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও মো. এজাজুল হক এর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, জামায়াত ইসলামির মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. জামাল উদ্দিন।
১২ ডিসেম্বর ২০২৫
