• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী- লাবু চৌধুরী এমপি

জুন 3, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে পিইডিপি-৪ এর আওতায় ৫৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ২০৭ জন মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ল্যাপটপ বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি আন্দোলনের ভয়ে আওয়ামী লীগ সংবিধানের একচুল বাইরে আসবে না। শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন জামাত-বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

০৩ জুন ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments