• শনি. মার্চ ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আগষ্ট উপলক্ষে সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা

আগস্ট 4, 2018

মনির মোল্যা : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, নুরুজ্জামান টুকু ঠাকুর, আওয়ামী সাংস্কুতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, আওয়ামী লীগের মহিলা নেত্রী চৌধুরী জানে-ই মারজানা সারমিন, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক মাতুব্বার, সাধারণ সম্পাদক সৈয়াদ মাতুব্বার, শ্রমিকলীগের সহ-সভাপতি মনির মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হক।

বক্তারা এসময় বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার স্থপতি, বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে ১৫ই আগষ্টের কাল রাতে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। সারাদেশের ন্যায় জাতীয় শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসুচি পালন করার ঘোষনা দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments