• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অ‌বৈধ্য প্রবাসীদের পা‌শে দাঁ‌ড়ি‌ছে এনটিভি ইউরোপ পরিবার

মে 3, 2020

চয়ন সামী: বৈশ্বিক মহামারী আকার ধারন করা মরণঘাতী করোনাভাইরাসের কারনে সাধারন মানুষের জীবন জীবিকা চরম ভাবে ব্যাহত হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশগুলো বর্তমানে লকডাউন থাকায় অফিস,আদালত,রেস্তোরা,বার,ক্লাব সহ সব কিছু বন্ধ ঘোষনা করা হয়েছে। আর এর ফলে বিপাকে পড়েছে সকল শ্রেনী পেশার মানুষ।

তবে এর মধ্যে তুলনামুলকভাবে বেশী সমস্যা গ্রস্ত হয়েছেণ বা হচ্ছেন যুক্তরাজ্যে বসবাসরত কাগজপত্র বিহীন প্রবাসী বাংলাদেশীরা। লক ডাউনের কারনে স¦াভাবিক ভাবেই কেউ কোথাও কোন কাজ করতে পারছেণ না এবং নেই কোন আয়ের উৎস। এমন সুচনীয় পরিস্থিতিতে দর্শক নন্দিত টেলিভিশণ চ্যানেল এনটিভি ইউরোপ কাগজপত্র বিহীন প্রবাসী বাংলাদেশীদের আর্থিক ভাবে সহযোগীতার জন্য এগিয়ে এসেছে।

এনটিভি পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আর্থিক সংকটে থাকা এসকল প্রবাসী ভাই বোনদের কে আর্থিক সহযোগিতার মাধ্যমে কিছুটা হলেও তাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে সম্ভব বলে মনে করেন এনটিভি ইউরোপ পরিবার। এ বিষয়ে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন বলেন,আমরা এনটিভি ইউরোপ পবিরবার সবসময় ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির সেবায় নিয়োজিত ছিলাম এবং এখনোও আছি। আর দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে কাগজপত্র বিহীণ প্রবাসী ভাইবোনদের সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব বলেই আমরা এ উদ্যেগ গ্রহন করেছি।

মিসেস হোসাইন আরও  বলেন,আমরা এনটিভি‘র পক্ষ থেকে অর্থ উত্তোলন করছি এছাড়াও কোন সংগটন বা ব্যক্তি উদ্যেগে কেউ যদি কাগজপত্র বিহীণ প্রবাসী ভাই বোনদের সহযোগীতা করতে চান তারাও আমাদের সাথে যোগযোগ করতে পারেন। আমরা আপনাদের সাথে নিয়েই সকলকে সহায়তা করবে। তবে,যারা আর্থিক সাহায্যর জন্য আবেদন করতে চান তারা নি¤œ লিখিত ইমেইল ও ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ ইমেইল: info@europentv.com , ফোন :  07407684024

কথা দিচ্ছি এই দুযোর্গপূর্ণ এ সময়ে আমরা এনটিভি ইউরোপ আপনাদের সাথে আছি এবং থাকবো। উল্লেখ্য যাদের অর্থ দেয়া হবে তাদের নাম ও পরিচয় সঙ্গত কারনেই গোপন রাখা হবে।

https://www.justgiving.com/crowdfunding/subrina-hossain-ntv?utm_term=rNBENV6QR

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments