• রবি. ফেব্রু. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অবাঞ্ছিত ঘোষণার পর ধামরাইয়ে এনসিপি প্রার্থীর পক্ষে সমর্থন

জানু. 19, 2026

রাজিউল হাসান পলাশ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) মনোনীত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ স্থানীয় এনসিপির নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ডে মনোয়ার কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি প্রধান সমন্বয়কারী ঢাকা জেলা ও কেন্দ্রীয় কমিটির সংগঠক মো. রাসেল মোল্লা।

এ সময় নাবিলা তাসনিদ বলেন, এনসিপির স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি অবসানের লক্ষ্যে আজকের এই সমঝোতার সংবাদ সম্মেলন।

তিনি বলেন, ১৫ জানুয়ারি ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় আজ আমি ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার সঙ্গে ধামরাই শাখার এনসিপির নেতারা একাত্মতা ঘোষণা করেন।

ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি কারণে নাবিলা তাসনিদ আপাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। আজ (সোমবার) থেকে নাবিলা তাসনিদের সঙ্গে সমন্বয় করে তাকে বিজয়ী করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।

গত ২৯ ডিসেম্বর এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্নয়কারী ইসরাফিল হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ এনসিপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপি ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, সদস্য অধ্যাপক সামিউর রহমান, সদস্য আশিকুর রহমান, এনসিপির ছাত্রশক্তির আহবায়ক সামিউল ইসলাম ও সদস্য সচিব কাওছার আহম্মেদ প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments