• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অবশেষে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স

জুলাই 7, 2021


ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘ ১৭ বছর পর একটি নতুন অ্যাম্বুলেন্স পেয়েছে। বুধবার সন্ধ্যার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়।

এর আগে ১৭ বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ একটি অ্যাম্বুলেন্স দিয়েই রোগীদের সেবা দেয়া হচ্ছিলো। স্বাস্থ্যকমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক এবং পরিক্ষার যন্ত্রাংশ না থাকায় বেশির ভাগ রোগীকেই নিতে হয় ঢাকার বিভিন্ন হাসপাতালে। তখন রোগীদের ওই জরাজীর্ণ গাড়িটি দিয়েই অন্য হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হতো। বেশিরভাগ সময়ই অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে থাকতো। রোগীদের অন্য গাড়ি ভাড়া করে যেতে হতো ঢাকায়। নতুন অ্যাম্বুলেন্স পাওয়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররাসহ উপজেলার অনেকের মুখেই হাসি ফুটে উঠেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মোঃ হারুন জানান, আগের অ্যাম্বুলেন্সটি অনেক পুরনো এবং খুবই জরাজীর্ণ ছিলো। পুরাতন ভাঙ্গা অ্যাম্বুলেন্সটি দিয়েই এতদিন রোগী আনানেওয়া করতে সমস্যা হতো, রাস্তায় নষ্ট হতো গাড়িটি। এখন নতুন অ্যাম্বুলেন্স আসাতে ভালো হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন, আমি গতকালই জানতে পারি যে ধামরাইয়ের জন্য একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ হয়েছে। দেশের এই লকডাউনের মূহুর্তে করোনা সহ অন্যান্য মূমুর্ষ রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য একটি নতুন অ্যাম্বুলেন্সের খুবই প্রয়োজন ছিলো। অ্যাম্বুলেন্সটির জন্য সুপারিশ করেছেন যারা তাদের সবার আন্তরিকতার কারণেই খুব দ্রুত এই অ্যাম্বুলেন্সটি আমরা পেয়েছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments